,

‘আমার ছেলেকে নষ্ট করো না’

news-image

ডেস্ক রিপোর্ট : ১৯৯৩ সালে ‘সাইবা’-র শুটিংয়ে প্রথম সঞ্জয় দত্তকে দেখেছিলেন তিনি। কাশ্মীরে পাঠানি শুট এবং কানে দুল পরে ওই সময় সিনেমার শুটিং করছিলেন সঞ্জয়। হৃষি কাপুরও ছিলেন সেখানে। সঞ্জয়ের প্রথম দর্শনেই তার ভক্ত হয়ে পড়েন রণবীর কাপুর। সেই থেকে শুরু। এরপর কখনও রণবীরকে নিয়ে রাতের মুম্বাইতে ঘুরতে বেরিয়ে পড়তেন সঞ্জয়, আবার কখনও জন্মদিনে দামি বাইক উপহার দিয়ে সঞ্জয় চমকে দিয়েছিলেন। ‘সঞ্জু’-র প্রমোশনে এভাবেই সঞ্জয় দত্তকে নিয়ে স্মৃতির পাতা উল্টে নানারকম ছবি দেখালেন রণবীর কাপুর। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা।

রণবীর জানান, তার বোন রিদ্ধিমা কাপুর সব সময় সালমান খানের পোস্টার নিজের ঘরে রাখতেন, কিন্তু তিনি ছিলেন সঞ্জয়ের ভক্ত। একবার জন্মদিনে যখন সঞ্জয় দত্ত তাকে দামি বাইক উপহার দেন, তা বাবার কাছ থেকে বেশ কিছুদিন লুকিয়ে রেখেছিলেন। হৃষি কাপুর বাইক একদম পছন্দ করতেন না। তাই বাইকের ধারপাশে ছেলেকেও ঘেঁষতে দিতেন না বলেও জানান রণবীর।

এরপর হৃষি কাপুরের চোখে সঞ্জয়ের দেওয়া বাইক চোখে পড়লে, বেশ কিছুটা রেগে যান তিনি। এবং বলেন, ‘ওর মাথাটা তুমি বিগড়ে দিও না সঞ্জয়। ওকে নষ্ট করো না। তোমার নিজের মত তৈরি করো না’। যদিও, পুরোটাই অনুযোগের সুরে বলেছিলেন হৃষি কাপুর। কারণ, সঞ্জয় দত্তের সঙ্গে কাপুর পরিবারের সম্পর্ক বরাবরই ভাল। তাই সঞ্জয় দত্ত যাতে দামি দামি উপহার রণবীরকে না দেন, সেই কথাই বলেন হৃষি কাপুর। সূত্র : পরিবর্তন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর