,

আসন্ন মৃত্যুর সংকেত দেবে গন্ধ! : গবেষণা

news-image

নিউজ ডেস্ক।। গবেষণায় জানা গিয়েছে, আসন্ন মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে আগে বুঝতে পারে আমাদের নাক।

সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, আমাদের শরীর যখন জরাক্রান্ত হয়ে ক্ষয়ের দিয়ে এগোতে শুরু করে তখনই উৎপন্ন হয় পুট্রেসিন নামক এক ধরনের রাসায়নিক। আমাদের শরীরে পুট্রেসিনের গন্ধ প্রাণীর শরীরে অদ্ভুত অস্থিরতা, ভয় বা মানসিক অবসাদের সৃষ্টি করে।

গবেষণার রিপোর্টে দাবি করা হয়েছে, শুধুমাত্র নিজের ক্ষেত্রেই নয়, আশপাশে মৃত্যুপথযাত্রী কোনও মানুষ থাকলে আমাদের নাকে এই গন্ধ এসে পৌঁছায়। এই বিশেষ গন্ধের সঙ্গে কোনও পরিচিত গন্ধের মিল তারা খুঁজে পাননি। এই বিশেষ গন্ধকে ‘স্মেল অব ডেথ’ বলেই ব্যাখ্যা করেছেন তারা।

শিকাগো বিশ্ববিদ্যালয়ের ডাঃ মার্থা ম্যাকক্লিন্টক জানান, ৪০ থেকে ৮৫ বছর বয়সের মধ্যে ৩ হাজারেরও বেশি মানুষের উপর গবেষণা চালিয়ে তারা দেখেছেন, পিপারমেন্ট, কমলালেবু, মাছ, গোলাপ আর চামড়া- যারা এই ৫টি বিশেষ উপাদানের গন্ধ একেবারেই পাননি, তাদের মধ্যে ৩৯ শতাংশের মৃত্যু হয়েছে পরবর্তী পাঁচ বছরের মধ্যেই। বাকিরা ক্যান্সার, অ্যালজাইমার বা পার্কিনসন- এর মতো ব্যাধির সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এই মতামত নিয়ে বিতর্ক রয়েছে। তবে এই মতামতে সাপেক্ষে এখনও গবেষণা চলছে। অপেক্ষা এখন ঐক্যমত্যের।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর