,

বাংলাদেশ পাঁচ বছরে ১৬২ ম্যাচ খেলবে

news-image

স্পোর্টস ডেস্ক।। আইসিসি ২০১৮ সালের মে থেকে ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত সম্ভব্য সিরিজ এবং টুর্নামেন্টের একটি সময়সীমা নির্ধারণ করেছে। এই পাঁচ বছরের পূর্ণ সদস্য ১২ দেশ ও সহযোগী দেশগুলোর সফরসূচি (এফটিপি) ঘোষণা করেছে আইসিসি। এই সূচি অনুযায়ী, টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ানডে লিগও শুরু হবে। ওয়ানডে লিগে ১২ পূর্নাঙ্গ সদস্যের সঙ্গে হল্যান্ডকেও রাখা হয়েছে।

এই সূচি অনুযায়ী, আগামী পাঁচ বছরে বাংলাদেশ ৪৫ টি টেস্ট ম্যাচ খেলবে। তার মধ্যে ২৪টি টেস্ট হবে দেশের বাইরে। ঘরের মাঠে টাইগাররা খেলবে ২১টি ম্যাচ। এই সময়ে বাংলাদেশ ওয়ানডে খেলবে অন্তত ৭২টি। তার মধ্যে দেশের বাইরে ৪৫ ম্যাচ এবং দেশের মাটিতে ২৭টি ম্যাচ রাখা হয়েছে। আর টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা অন্তত ৫৮টি।

যেহেতু সূচিতে মে মাসকে ধরা হয়েছে তাই আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি ওর তালিকার ভেতরে পড়বে। দ্বিপক্ষীয়-ত্রিদেশীয় সিরিজের সঙ্গে বাংলাদেশের সুযোগ থাকছে দুটি বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টেও খেলার সুযোগ।

হিসেবে অনুযায়ী, বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ততা শুরু হয়ে গেছে। চলতি মাসেই বাংলাদেশ যাবে ক্যারিবীয় সফরে। এরপর আরব আমিরাতে এশিয়া কাপ খেলতে। ডিসেম্বরে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া সূচির বাইরে ফাঁকা সময়ে আলোচনা সাপেক্ষে আরও সিরিজ আয়োজন করতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নির্ধারিত সময়ে দ্বিপক্ষীয় ও ত্রিদেশীয় সিরিজের বাইরে বাংলাদেশ খেলবে ২০১৮ এশিয়া কাপ, ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ, ২০২০ এশিয়া কাপ, ২০২০ ও ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২২ এশিয়া কাপ ও ২০২৩ বিশ্বকাপ। তাই বাংলাদেশের এই পাঁচ বছরে ম্যাচ সংখ্যা আরও বাড়বে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর