,

উল্টাপাল্টা ফল হচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপে : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক।। চলতি রাশিয়া ফুটবল বিশ্বকাপের খেলা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি খেলা দেখছি। তবে এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে। বুধবার রাতে গণভবনে এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন প্রধানমন্ত্রী।

প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে এশিয়া কাপ জয় করায় নারী ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে ১১ লাখ টাকার চেক, বিশেষ নৈপূণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় দলের সঙ্গে গণভবনে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। একইসঙ্গে নারী ক্রিকেটের জয়যাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

এ সময় সালমা-জাহানারাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘নারী ক্রিকেটারদের যে জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে।’ প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের খেলাধুলার প্রতি আগ্রহের কথা তুলে ধরেন এবং দেশে খেলাধুলা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। এছাড়া নারীদের এ কীর্তিতে মেয়েদের মধ্যে ক্রিকেট আরো জনপ্রিয় হয়ে ওঠার পাশাপাশি দেশে খেলাধুলার প্রতি মেয়েদের অনুরাগ বাড়বে বলেও মনে করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘ক্রিকেট খেলায় মেয়েদের পাওয়া কঠিন ছিলে। খেলোয়াড় পাওয়া যেত না, রক্ষণশীল সমাজ, নানা দিকে থেকে বাধা ছিলে। আশার কথা, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে। তারা সাফল্যা পাচ্ছে।’

নারী ক্রিকেটারদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলে অনুষ্ঠানে দাবি করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘পাবলিক বাসে মেয়েদের চড়া নিয়ে ফেসবুক ও পত্রিকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।’

‘মেয়েদের ম্যাচ ফি ৬০০ টাকা বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে নারী-পুরুষ কোনো বৈষম্য নেই।’, যোগ করেন পাপন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর