,

অবশেষে জাজ মাল্টিমিডিয়ার ছবিতে ‘মম’

news-image

বিনোদন প্রতিবেদক : শুরু থেকেই প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বিভিন্ন চমকের মধ্য দিয়ে দহন ছবির নায়িকার কথা প্রকাশ করেছে। যুক্ত হয়েছিলেন আজমেরি হক বাঁধন। পরে জানা গেল বাঁধন থাকছেন না। নিজের ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যান ছবিটি থেকে। এরপর আবারো নতুন আলোচনা বাঁধনের জায়গায় কাকে দেখা যাবে। নাম এলো পূর্ণিমার। কিন্তু পূর্ণিমাও না।

পূর্ণিমা জানিয়ে দিলেন কারো পরিবর্তে অভিনয় করবেন না তিনি। সর্বশেষ খবরের নায়িকা জাকিয়া বারি মম। তবে বুধবার বিষয়টি পরিস্কার হলো। সরাসরি শুটিংয়ে হাজির হলেন মম। আজ রাজধানীর পল্টনের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। এখন দ্বিতীয় ধাপের শুটিং চলছে। এ ধাপে ছবির বাকি অংশের কাজ শেষ করে ফেলা হবে বলে ছবির নির্মাতা জানান।

ছবির পরিচালক রায়হান রাফি জানিয়েছিলেন, নতুন যে নায়িকাকে কাস্ট করা হয়েছে, তার সাথে এরইমধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শুটিংয়ের প্রথমদিন সবাইকে জানানো হবে নতুন নায়িকার কথা।’

অবশেষে রাফির শেষ কথা প্রমাণিত হলো। দেখা গেল মমকে। অন্সঘ নিলেন শুটিংয়ে। স্কুটি চালিয়ে যাওয়ার একটি দৃশ্যে শুটিং করেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর