,

স্বর্ণের দাম কমলো

news-image

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমার কারণে দেশের বাজারে স্বর্ণের দাম কমছে। প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১৬৬ টাকা কমিয়ে ৪৯ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ও ১৮ ক্যারেটের দাম এক হাজার ১৬৬ টাকা কমানো হয়েছে। এর মধ্যে ২১ ক্যারেট ৪৭ হাজার ৫৩০ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ৪২ হাজার ৪৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এক হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ২৭ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫০ টাকা।

এ জাতীয় আরও খবর

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির