,

বাণিজ্য বিষয়ে ট্রাম্প প্রশাসন ‘রক্ত পিপাসু’

news-image

বাণিজ্য বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ‘রক্ত পিপাসু’ বলে দাবি করেছে চীনের সরকার নিয়ন্ত্রিত সংবাদপত্র সিনহুয়া। বাণিজ্য ইস্যু সৃষ্টি করে চীনের অর্থনীতি থেকে জীবনীশক্তি কেড়ে নেওয়া হচ্ছে। সোমবার চীনকে ট্রাম্প আরো ২শ’ বিলিয়ন ডলারের হুমকি দেয়ায় এ সংবাদ প্রকাশ করে দেশটির এ সংবাদপত্রটি।

যদিও নতুন করে আবার এ শুল্কারোপের হুমকির বিষয়ে পাল্টা প্রতিশোধ নিতে দৃঢ় প্রতিজ্ঞ চীন। যুক্তরাষ্ট্রের পনুরায় দেয়া হুমকির পর ইংরেজিতে প্রকাশিত চীনের জাতীয় পত্রিকা সিনহুয়ার মতে যুক্তরাষ্ট্র সম্মানের সাথে চুক্তি বজায় রাখতে ব্যর্থ হয়েছে।
পত্রিকাটির মতে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ ধরণের ভীতি প্রদর্শন, চীনের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই। কোনো ছাড়ই যুক্তরাষ্ট্রকে খুশি করতে পারবেনা বলেও পত্রিকাটিতে জানানো হয়।

চীনের বিরুদ্ধে এ ধরণের আঘাত করলে তার দাম দিতে হবে যুক্তরাষ্ট্রকে, এ বিষয়টি চীনের দেশটিকে মনে করিয়ে দিতে হবে। সরকার সমর্থিত পত্রিকাটি আরো বলা হয়, চীন একতাবদ্ধ। একটি বিষয়ে সবাই পরিষ্কার যে চীনকে জোর করে এই যুদ্ধে প্রবেশ করানো হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র এই অবস্থা থেকে সরে দাঁড়াবে এমন কোনো ইঙ্গিতও প্রকাশ করছেনা বলেও জানায় পত্রিকাটি। যদিও এ বিষয়ে হোয়াইট হাউজের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাভারোর অভিযোগ, ট্রাম্প শুল্কারোপের বিষয়ে যে সমাধান চাচ্ছে তা চীন গুরুত্ব সহকারে বিবেচনা করছেনা। রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর