,

কানাডার সিনেটে গাঁজা বৈধকরণ বিল পাস

news-image

কানাডার সিনেটে বিনোদনমূলক কাজে গাঁজার ব্যবহার বৈধ করার বিল পাস করেছে। সাত মাস বিলটি নিয়ে গবেষণার পর ৫২-২৯ ভোটে বিলটি পাস হয়েছে।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চলতি গ্রীষ্মের মধ্যেই গাঁজা বৈধ করারও প্রতিশ্রুতি দিয়েছিলেন। বিলটি পাস হওয়ায় জি-সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে শিল্পোন্নত দেশ হিসেবে কানাডা হবে প্রথম কোন দেশ যেখানে বিনোদনের জন্য গাঁজা ব্যবহার বৈধ। এর মাধ্যমে গাঁজা বিক্রি ও সেবন বৈধ দেশোগুলোর তালিকায় নাম লেখানোর আরও একধাপ এগিয়ে গেল কানাডা।

দেশটিতে চিকিৎসার কাজে গাঁজার ব্যবহারে বৈধতা দেয়া হয় ২০০১ সাল থেকে। প্রসঙ্গত,জাতীয় জনমত জরিপে দেখা যাচ্ছে ৭০ ভাগ কানাডার জনগন গাঁজাকে আইনসিদ্ধ করার পক্ষে। যারা সরকারের এ পদক্ষেপের বিরোধিতা করেন, তারাও গাঁজার ওপর থেকে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার পক্ষপাতী। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর