,

ইমরান খানের মনোনয়নপত্র বাতিল

news-image

পাকিস্তানে আসন্ন পার্লামেন্ট নির্বাচনের জন্য করাচি আসন থেকে প্রার্থী হিসেবে মনোনীত তেহরিক-ই-ইনসাফের প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করেন।

আগামী ২৫ জুলাই পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই-বাছাই করে নির্বাচন কমিশন। এফিডেভিটের ‘সেকশন এন’ লঙ্ঘনের কারণে ইমরানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। পাকিস্তানের জিও নিউজ জানায়, ইমরান খান এফিডেভিটের প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ইমরান ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী ও নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের নেতা শহীদ খাকান আব্বাসির মনোনয়নপত্রও বাতিল করা হয়েছে। পাকিস্তানের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা জানান, ইমরান ও আব্বাসি ছাড়াও অল পাকিস্তান মুসলিম লিগের (এপিএমএল) প্রধান সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ, মুত্তাহিদা কউমি মুভমেন্টের ফারুক সাত্তার, পিটিআইয়ের আয়েশা গুলালি ও পিএমএল-এনের সরদার মেহতাব খান আব্বাসির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ইয়ন নিউজ, দ্য এক্সপ্রেস ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর