,

আফগানিস্তানে তালেবান হামলায় ৩০ সেনা নিহত

news-image

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদগিস প্রদেশে সেনা চৌকিতে তালেবান হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর ৩০ সদস্য নিহত হয়েছেন। হামলাকারীরা সেখানকার একটি সেনা ক্যাম্পের দখল নিয়েছে।

প্রাদেশিক গভর্নর আবদুল কাফুর মালিকজাই জানান, বুধবার তালেবান দুটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। আর বাদগিস প্রাদেশিক কাউন্সিলের প্রধান আব্দুল আজিজ বেক জানান, হামলার পর রাজ্যের বালামারগাহাব জেলার একটি সেনা ক্যাম্পের দখল নিয়েছে তালেবানরা।

তিনি জানান, বিভিন্ন দিক থেকে অসংখ্য তালেবান সদস্যরা সেনা ক্যাম্পের দিকে আসেন। তারা সেনাদের সঙ্গে প্রায় ঘণ্টাব্যাপী ভারী গোলাগুলির পর সেনাক্যাম্পটি দখলে নেয়। এ সময় অন্তত ৩০ সেনা সদস্য নিহত হয়েছেন।
আজিজ বেক আরও জানান, মঙ্গলবার রাতে রাজ্যের কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৫ তালেবানকে হত্যা করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতরে তালেবানের নজিরবিহীন যুদ্ধবিরতির পর সেনারা অভিযানের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় এই হামলার ঘটনা ঘটল।

তবে তালেবান তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো বিৃবতি দেয়নি। বাদগিস পুলিশের মুখপাত্র নকিবুল্লাহ আমিনি ৩০ সেনা সদস্য নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় চার তালেবান সদস্য নিহত হয়েছেন বলেও তিনি জানিয়েছেন।আফগানিস্তানের জঙ্গি সংগঠন তালেবান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিনের জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল, যেটি গত রোববার শেষ হয়।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তানে আক্রমণের পর এই প্রথম তালেবানের পক্ষ থেকে যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয়।
বুধবার সকালে তিনি এই যুদ্ধবিরতি আরও ১০ দিন বাড়ানোর কথা জানান। এর ঘোষণার কয়েক ঘণ্টা পরই হামলার ঘটনা ঘটল। সূত্র: জিও নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর