,

চিরদিন ক্ষমতায় থাকার দিবাস্বপ্নে বিভোর বর্তমান শাসকগোষ্ঠী : মির্জা ফখরুল

news-image

চিরদিন রাষ্ট্রক্ষমতায় আসীন থাকার দিবাস্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলের নেতাকমীদেরকে গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহাউৎসব চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বুধবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশব্যাপী প্রায় প্রতিদিনই বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন শাসকগোষ্ঠীর এক ধরণের তামাশায় পরিণত হয়েছে।

গাজীপুর সিটি কর্পোরেশনাধীন কাশিমপুরের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র পদপ্রার্থীর কাশিমপুর ও কোনাবাড়ীর নির্বাচনী আহবায়ক শওকত হোসেন সরকারকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব। বলেন, কাশিমপুরের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী শওকত হোসেন সরকারের প্রতিহিংসাপরায়ণ রাজনীতির শিকার।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে