,

১-০তে এগিয়ে পর্তুগাল, খেলাটি সরাসরি দেখুন…

news-image

স্পোর্টস ডেস্ক।।  রাশিয়া বিশ্বকাপের খেলায় বুধবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মরক্কোর বিপক্ষে মাত্র ৪ মিনিটে গোল করে দলকে ১-০তে এগিয়ে নেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। শুরুতে গোল খেয়ে পিছেয়ে যাওয়া মরক্কো মরিয়া হয়ে খেলেও প্রথমার্ধে পরিশোধ করতে পারেনি। মরক্কোর বিপক্ষে খেলতে নামার আগ পর্যন্ত বিশ্বকাপে ৬টি গোল করে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ গোলদাতার তালিকায় সবার ওপরে ছিলেন ডিয়াগো ম্যারাডোনা।

চলমান রাশিয়া বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করায় ক্রিশ্চিয়ানোর রোনালদোর গোল হয় ৫টি। বুধবার মরক্কোর বিপক্ষে খেলার ৪ মিনিটে গোল করে ম্যারাডোনাকে ছুঁয়ে ফেলেন রোনালদো।

প্রথমার্ধের খেলা শেষে ১-০তে এগিয়ে পর্তুগাল। দ্বিতীয়ার্ধে আর মাত্র একটি গোল করলে বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনাকে ছাড়িয়ে যাবেন রোনালদো।

পর্তুগাল এবং মরক্কো এই দুই দল বুধবার রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। বিশ্বকাপে এই দুই দল এর আগে মাত্র একবার ১৯৮৬ সালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে মরক্কো ৩-১ গোলে হারিয়েছিল পর্তুগালকে।

তবে পর্তুগালের সেই দিন এখন আর নেই। দিন এখন বদলেছে। তাদের দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো একজন মহাতারকা আছেন। যিনি একাই ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।

 

https://www.youtube.com/watch?v=Ey0ufdFd6RU

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর