,

লন্ডনে লাইফ সাপোর্টে নওয়াজ শরীফের স্ত্রী

news-image

ডেস্ক রিপোর্ট : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। লন্ডনে হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এনডিটিভির সংবাদ।

মঙ্গলবার পাঁচ সদস্য বিশিষ্ট চিকিৎসকদের একটি টিম তার পরিবারকে জানিয়েছেন, কুলসুমের শ্বাস-প্রশ্বাসজনিত সমস্যা গুরুতর। পুরোপুরি পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে পাকিস্তানের জিও চ্যানেলের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

১৪ জুন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে কুলসুমকে নিবিড় পর্যবেক্ষণে হয়েছে বলে জানা গেছে। তাকে লাইফ সাপোর্ট দিয়ে রাখা হয়েছে বলেও জানিয়েছে চিকিৎসকরা।

সেদিনই নওয়াজ দম্পতির মেয়ে মরিয়াম নওয়াজ মা’কে দেখতে লন্ডন পৌঁছেছেন। এরপর কয়েকদিন পর নওয়াজ শরীফের ভাই ও মুসলিম লীগ (এন) এর প্রেসিডেন্ট শেহবাজ শরীফ লন্ডনে যান মরিয়ামকে দেখতে।

চিকিৎসকদের পরামর্শে তারা এখনো লন্ডনেই আছেন। চিকিৎসক ও নওয়াজ পরিবার এখনো সিদ্ধান্ত নিতে পারেননি কুলসুমের লাইফ সাপোর্ট খুলে ফেলা হবে কিনা।

নওয়াজ শরীফ জানিয়েছেন, তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। এখনো তিনি অচেতন অবস্থায় আছেন।

২০১৭ সালে গলা ক্যান্সার ধরা পড়ার পর কুলসুম নওয়াজ একের পর এক গুরুতর শারীরিক অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। ইতোমধ্যে বেশ কয়েকবার অস্ত্রপচার হয়েছে তার। গত এপ্রিলে তার শরীর আবারও খারাপের দিকে গেলে তাকে লন্ডনে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।
সূত্র : পরিবর্তন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর