,

সিসিলিতে ৫২২ অভিবাসী নিয়ে ইতালির উপকূলরক্ষী জাহাজের অবতরণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইতালির উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজ ৫২২ জন অবৈধ অভিবাসী নিয়ে মঙ্গলবার রাতে বন্দর নগরী সিসিলিতে পৌঁছেছে। এদের মধ্যে বেশ কয়েকজনকে গত সপ্তাহে লিবিয়ার উপকূলের অদূর থেকে মার্কিন নৌবাহিনী উদ্ধার করেছিল। খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাতিসংঘের সংস্থা ইউএনএইচসিআর ইতালি টুইট বার্তায় জানায়, ডিসিওটি জাহাজটি শেষপর্যন্ত ৫২২ আরোহী নিয়ে নিরাপদেই পোজালো দ্বীপে পৌঁছেছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি জানায়, এদেরকে কয়েকটি অভিযানে উদ্ধার করা হয়েছে। ৪২ জনকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এদের জরুরি চিকিৎসা দরকার।

ইতিমধ্যেই ছয় শিশু, তিন নারী ও এক পুরুষকে পোজালোতে ইতালি রেডক্রসের কাছে চিকিৎসা নিচ্ছে। এই শরণার্থীরা পানিশুন্যতায় ভুগছে। তারা ৪১ জনের দলের ছিল কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ওই ৪১ জনকে লিবিয়া উপকূলের অদূর থেকে গত মঙ্গলবার উদ্ধার করা হয়।

ইতালির কট্টর ডানপন্থী স্বরাষ্ট্রমন্ত্রী ম্যাটিও সালভিনি কোন এনজিও’র শরণার্থী জাহাজ থেকে ইতালির কোন বন্দরে শরণার্থীদের নামাতে দেবে না বলে সতর্ক করেছিলেন। ১ জুলাই দায়িত্ব গ্রহণকারী সালভিনি লিবিয়ার মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব দেখাচ্ছেন। তার এই নীতিতে মানবাধিকার সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে। বাসস।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর