,

৩ সিটি নির্বাচনে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক: তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে বিএনপির মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেয়রপদে বিএনপির মনোনয়নপত্র ক্রয় করা যাবে। তিন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়রপদে মনোনয়ন ফরমের মূল্য ১০ হাজার টাকা। আগামীকাল বৃহস্পতিবার ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়নপ্রত্যাশীদের ফরম জমা দিতে হবে।

রাজশাহী সিটিতে মোসাদ্দেক হোসেন বুলবুল ও সিলেট সিটিতে আরিফুল হক চৌধুরী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। প্রথমে সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে ফরম তুলে দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পরে রিজভীর হাত থেকে রাজশাহীর বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে ফরম নেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার। এ ছাড়া সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাদের সমর্থক আহসানুল জক কাওসার।

এ বিষয়ে সিলেটে আরিফুল হক চৌধুরী বলেন, আমরা বলেছি- সিলেটবাসী ধানের শীষে ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছে। আমরাও প্রস্তুত আছি। নগরবাসীর উন্নয়নে জেলে থাকার পরও আমি তাদের প্রত্যাশা অনেকাংশে পূরণ করতে পেরেছি। আশা করছি আগামীতে সিলেটনগরীকে আধুনিক নগরীতে পরিণত করব।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে