,

শিডিউলের ঘোষণার পরই নির্বাচনকালীন সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে নির্বাচনকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবে। আর এই নির্বাচনকালীন সরকার অক্টোবরের দিকে গঠিত হতে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে ঈদ পরবর্তী পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।

কাদের বলেন, নির্বাচনকালীন সরকার বলতে নতুন কোনো সরকার গঠিত হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব নেবে। তবে নির্বাচনকালীন সরকারের আকার এতো ঢাউস হবে না। মন্ত্রিপরিষদের আকার ছোট হবে। তবে এ বিষয়টি পুরোপুরি প্রধানমন্ত্রীর এখতিয়ারে। চূড়ান্ত সিদ্ধান্ত তিনি নেবেন।

বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন এখতরফা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো একতরফা নির্বাচন হবে না। অনেক বেশি দল নির্বাচনে আসবে। বিএনপি না আসলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে কেন? নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। সেখানে যদি সংবিধান লঙ্ঘন হয় তখনই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। বিএনপি অন্ধ হলে কি প্রলয় বন্ধ হবে?

বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে তিনি বলেন, দেশে কোনো আন্দোলন হবে না। জনগণ সাড়া দেবে না। তাদেরও দলীয় কোনো প্রস্তুতি নেই। বিএনপির উদ্দেশে প্রশ্ন রেখে কাদের বলেন, জাতীয় নির্বাচনকে তারা ভয় পাচ্ছেন কেন? সিটি নির্বাচনকে তো ভয় পাচ্ছেন না।

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে