,

ঘরেই তৈরি করুন ডাবের পানি

news-image

লাইফস্টাইল ডেস্ক: তীব্র গরম। আনচান করছে শরীর। এমন অস্বস্তিকর সময়ে ডাবের পানিতে একটু চুমুক দেওয়া মানেই শরীর-মন জুড়ে এক আশ্চর্য প্রশান্তি। কেবল এই ভালোলাগাটুকু নয়, ডাবের পানির উপকারিতার দিকটিও মনে রাখা দরকার।

কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। সাধারণত একটি ডাবের মধ্যে আর কতটুকু পানি থাকে? তার ওপর ডাবের দামও যে হারে বাড়ছে!

অতঃপর উপায়? যদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় ডাবের পানি! শুনতে আশ্চর্য লাগলেও, এমন কাজ করাটা কঠিন ব্যাপার নয়। বাজারে ‘কোকোনাট পাউডার’ এর যে প্যাকেট পাওয়া যায়, তার সাহায্যে খুব সহজেই তৈরি করা যায় ডাবের পানি।

ঘরে ডাবের পানি তৈরি করার ৮টি ধাপ –

১. আপনার কাছে একটি ডাব বা নারিকেল রয়েছে। কিন্তু তার ভেতরের পানি নেই। প্রথমে আপনাকে তার শাঁসটি বের করে ছোট ছোট টুকরো করে নিতে হবে।

২. এবার ওই ছোট ছোট টুকরোগুলোর সঙ্গে মেশাতে হবে পানি। যতটা নারিকেল থাকবে, পানি থাকবে তার ৪ গুণ।

৩. এবার খুব ভালো করে মেশানোর পালা। মিক্সিতে দিয়ে একদম ভালো করে ব্লেন্ড করা দরকার।

৪. এবার দরকার একটি গ্লাস, যার ভেতরে একটি ন্যাকড়ার থলি পোরা থাকবে। ব্লেন্ড করা পদার্থটি ঢালতে হবে তার মধ্যে।

৫. ভালো করে ছেঁকে নিতে হবে পদার্থটি। শাঁসের ছিবড়ে অংশটি বাদ চলে যাবে। ভালো করে চেপে চেপে তরলটি নিষ্কাশিত করতে হবে।

৬. অতি সামান্য পরিমাণ নুন মিশিয়ে নেওয়া যেতে পারে।

৭. দরকার মনে করলে আরেকটু পাতলা করার জন্য সামান্য পানি মেশানো যেতে পারে। সেক্ষেত্রে বন্ধ পাত্রে রেখে খুব ভালো করে ঝাঁকিয়ে নেওয়া জরুরি।

৮. ব্যস! তৈরি আপনার ‘হোমমেড’ ডাবের পানি। এবার ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে খেলে পানীয়টি লা জবাব!

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী