,

মুক্তাগাছায় মাইক্রোবাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩

news-image

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা।

নিহতরা হলেন, মুক্তাগাছার পিলখানা গ্রামের রাজন রায় (২৮) ও রোমেজা খাতুন (৪৫)। তবে বাকি একজনের নাম পরিচয় এখনও জানা যায়নি।

আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আলী আহম্মেদ বলেন, অটোরিকশটি মুক্তাগাছা থেকে যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর