,

বল টেম্পারিং: নিষিদ্ধ হলেন লঙ্কান অধিনায়ক

news-image

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টে বল টেম্পারিং নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছিল। প্রাথমিকভাবে ৫ রান পেনাল্টি করা হয়েছিল সেদিন। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার শাস্তি পেতে হচ্ছে শ্রীলঙ্কান অধিনায়ক দিনেশ চান্দিমালকে। শাস্তি হিসেব তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে তাঁকে নিষিদ্ধ করেছে আইসিসি।

শাস্তি এখানেই থেমে নেই। দ্বিতীয় টেস্টে আম্পায়ারদের দেওয়া শাস্তির বিরোধিতা করে প্রায় ২ ঘণ্টা মাঠে নামেনি শ্রীলঙ্কা। যেটিকে ‘অ-খেলোয়াড়ি সুলভ আচরণ’ বলে মনে করছে আইসিসি। সে জন্য শাস্তি পেতে পারেন লঙ্কান কোচ চন্দিকা হাতুরুসিংহে ও ম্যানেজার আসাঙ্কা গুরুসিনহা। একই অভিযোগে অধিনায়ক দিনেশ চান্দিমালকেও শাস্তি পেতে হতে পারে। এই অভিযোগের শাস্তি হিসেবে এই তিনজনকে পরবর্তী দুই থেকে চারটি টেস্ট ম্যাচ নিষিদ্ধ করা হতে পারে বলে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে।

অভিযোগ উঠেছিল শ্রীলঙ্কা ম্যাচের দ্বিতীয় দিন বলের আকার পরিবর্তন করেছিল। শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি করা হয়েছিল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর