,

বিশ্ব রেকর্ড গড়ে অস্টেলিয়ার বিপক্ষে জয় পেলেন ইয়ন মর্গানেরা

news-image

স্পোর্টস ডেস্ক।। ফুটবল বিশ্বকাপের মাঝেও আলোড়ন তৈরি করে দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৪৮১ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছে ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি।

টার্গেট তাড়া করতে নেমে ২৩৯ রানেই অলআউট হয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন ট্রাভিস হেড। এছাড়া ৪৪ রান করেন মার্কাস স্টোনিস। ইংল্যান্ডের হয়ে ৪ উইকেট নেন আদিল রশিদ। এছাড়া ৩ উইকেট শিকার করেন মঈন আলী।

২৪২ রানের বড় জয় পায় ইংল্যান্ড। রানের বিচারে এটা ইংলিশদের ঐতিহাসি জয়। ওয়ানডে ক্রিকেটের এর আগে ২০১৫ ভারতের বিপক্ষে সর্বোচ্চ ২১০ রানে জয় পেয়েছিল ইংলিশরা। একদিনের ক্রিকেটে অতীতের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল ইংল্যান্ড ক্রিকেট দল। এতদিন ওয়ানডে ক্রিকেটে ইংলিশদের গড়া ৪৪৪ রানই ছিল দলীয় সর্বোচ্চ রানের ইনিংস।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বেয়ারস্টো এবং অ্যালেক্স হেলসের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৪৮১ রান সংগ্রহ করে নতুন রেকর্ড গড়ে ইংল্যান্ড। নিজেদের সেই বিশ্ব রেকর্ড ভেঙে অস্ট্রেলিয়ার বিপক্ষে নুতন রেকর্ড গড়ল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দল।

২০১৬ সালের আগস্টে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন উইকেটে ৪৪৪ রান সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছিল ইয়ন মর্গানের নেতৃত্বাধীন দলটি।

দুই বছরের ব্যবধানে সেই মর্গানের নেতৃত্বেই আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে ইংলিশরা। মঙ্গলবার নটিংহামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।

উদ্বোধনীতে জেসন রয়কে সঙ্গে নিয়ে ১৫৯ রানের জুটি গড়েন জনি বেয়ারস্টো। ৬১ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৮২ রান করে রান আউটের ফাঁদে পড়েন রয়। তিনে ব্যাটিংয়ে নামা অ্যালেক্স হেলসকে সঙ্গে নিয়ে ফের ১৫১ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বেয়ারস্টো। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে সাজঘরে ফেরার আগে মাত্র ৯২ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১৩৯ রান করেন তিনি।

বেয়ারস্টোর বিদায়ের পর আগের চেয়ে আরও বেশি আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান অ্যালেক্স হেলস। ৬২ বলে সেঞ্চুরি করা হেলস ইনিংস শেষ হওয়ার ১৬ বল আগে আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে মাত্র ৯২ বলে ১৬ চার ও ৫ ছক্কায় ১৪৭ রানের ইনিংস সাজান তিনি।

শেষ দিকে ইয়ন মর্গানের ৩০ বলে ৬ ছক্কা এবং ৩ চারের সাহায্যে গড়া ৬৭ রানে ভর করে ৬ উইকেটে ৪৮১ রানের পাহাড় গড়ে ইংল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর ইংল্যান্ড: ৫০ ওভারে ৪৮১/৬ রান (হেলস ১৪৭, বেয়ারস্টো ১৩৯, জেসন রয় ৮২, মর্গান ৬৭; রিচার্ডসন ৩/৯৩)।

অস্ট্রেলিয়া: ৩৭ ওভারে ২৩৯/১০ রান (ট্রাভিস হেড ৫১, মার্কাস স্টোনিস ৪৪; আদিল রশিদ ৪/৪৭, মঈন আলী ৩/২৮)। ফল: ইংল্যান্ড ২৪২ রানে জয়ী। ম্যাচ সেরা: অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর