,

ইনি কিন্তু ‘মেসি’ নন!

news-image

স্পোর্টস ডেস্ক।। গেল কয়েক মাসে রেজা পারাসতেশ ইরানে রীতিমতো মহাতারকা হয়ে উঠেছেন। লিওনেল মেসির ‘লুক অ্যালাইক’ প্রতিযোগিতা এখন বিশ্বে চললে শিরোপাটা বুঝি রেজা পারাসতেশই জিতবেন। মেসির চেহারার সঙ্গে রেজার চেহারা অনেকটাই মিল।

মেসির লুক অ্যালাইক হওয়ার হ্যাপাও কম নয়। খবর বেরিয়েছিল, ইরানি মেসি নাকি রুশ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। এই খবর অবশ্য রেজা উড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রামেও তিনি হিরো হয়ে উঠেছেন। আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে এত মিলের কারণে যে তার খ্যাতির বিড়ম্বনা, একথা স্বীকার করেছেন। পুলিশের সঙ্গে হেঁটে যেতে দেখা যাচ্ছে তাকে।

এই প্রথম অবশ্য হ্যাপার মধ্যে পড়েননি রেজা। গেল বছর একবার পুলিশ স্টেশনে কাটিয়ে আসতে হয়েছে এই শিক্ষার্থীকে। তার গাড়ি জব্দ করা হয়েছিল। হামাদান শহরের পথের মাঝে তাকে নিয়ে ভক্তরা এমন হইচই করতে থাকে যে, রাস্তাই বন্ধ হয়ে যায়। সবাই তার সঙ্গে সেলফি তুলতে চান। রেজা সানন্দে খ্যাতি উপভোগ করার শাস্তিতে শেষে পুলিশ স্টেশনে গিয়ে নিজের গাড়িটা হারান।

তেমনি এক ঘটনা ঘটেছে এবার বিশ্বকাপের দেশ রাশিয়ায়। হঠাৎ খবর, পথ থেকে রাশিয়ার পুলিশ মেসির মতো দেখতে রেজাকে গ্রেফতার করেছে। রেজা এখন মস্কোয়। তার দেশ খেলছে। কিন্তু তাকে নিয়ে বেশি আগ্রহ দেখা যাচ্ছে আর্জেন্টাইন সমর্থকদের। মস্কোয় তাকে নাকি পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে।

ইনস্টাগ্রামে বিষয়টি পরিষ্কার করেছেন ইরানি মেসি, ইরানে গুজবটা ছড়িয়ে পড়েছে যে, মস্কোয় জনগণের ভোগান্তির কারণ হওয়ায় আমাকে গ্রেফতার করা হয়েছে। এটা অসত্য। ভিডিওতেই দেখুন আসলে কি ঘটেছে। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভক্তরা আমার সঙ্গে সেলফি তুলছিলেন। এর ফলে যানজট দেখা দেয়। মস্কোর পুলিশ আমাকে এসকর্ট করে ক্রেমলিন ওয়ালের দিকে নিয়ে যায়। আমাদের মধ্যে চমৎকার আলাপ হয়। তারাও আমার সঙ্গে সেলফি তুলেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর