,

মেসির ভালোবাসা প্রকাশ বাংলাদেশের প্রতি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশ বিশ্বকাপে খেলে না। আদৌ কোনো দিন খেলতে পারবে কি না তার নিশ্চয়তা নেই। তবে ফুটবল বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা-উত্তেজনার শেষ থাকে না। বিশ্ব আসর এলেই প্রিয় দলের পতাকা, খেলোয়াড়ের ছবি, জার্সি নিয়ে পাগলামিতে মেতে ওঠেন বাংলাদেশিরা। আর্জেন্টিনাকে নিয়েই বেশি মাতামাতি করতে দেখা যায় তাদের।

এবারো এর ব্যতিক্রম ঘটেনি। বিশাল দৈর্ঘ্যের পতাকা বানিয়ে, হাতে মেসির ছবি নিয়ে, জার্সি পরে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছেন তারা। বিষয়টি নজর এড়ায়নি লিওনেল মেসির। কৃতজ্ঞতা জানাতেও ভুল করেননি তিনি।

কয়েক ঘণ্টা আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছেন মেসি। সেখানে বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের আর্জেন্টিনার পতাকা এবং মেসির ছবি নিয়ে র‌্যালি করার ভিডিও তুলে ধরেছেন তিনি।

ক্যাপশনে লেখা আছে, রাশিয়া-২০১৮ বিশ্বকাপে মেসিকে সমর্থন দিয়ে করা ভিডিওগুলো আমাদের এসএমএস করে পাঠান এবং মেসি.কম এ ভিজিট করুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর