,

বরিশালে ট্রলারডুবি: নিখোঁজ ২ শিশুর লাশ ও একজন জীবিত উদ্ধার

news-image

বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জে কারখানা নদীতে ট্রলারডুবিতে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুর্ঘটনাস্থলের অদূরে তাদের লাশ পাওয়া যায়। নিখোঁজ অপর এক কিশোরকে জীবিত পাওয়া গেছে। ফলে গত রোববার ট্রলারডুবির ঘটনায় আর কেউ নিখোঁজ নেই বলে দাবি করেছে উদ্ধারকারী দল।

রোববার সকাল ১১টায় বাকেরগঞ্জের কারখানা নদীর পশ্চিম ফরিদপুর খেয়াঘাটে ট্রলারডুবির ঘটনায় তিন শিশু নিখোঁজ ছিল। দুর্ঘটনার সময় ট্রলারটিতে অন্তত ২০ যাত্রী ছিল। মঙ্গলবার সকালে দুর্ঘটনাস্থলের অদূরে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া এলাকার মো. হারুনের মেয়ে হাফসার (৩) মৃতদেহ উদ্ধার করা হয়। এর আগে রাতে পশ্চিম ফরিদপুর গ্রামের ফিরোজ খানের মেয়ে নিলার (১২) লাশ পাওয়া যায়।

বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান দুটি লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ইমরান (১৫) নামের এক কিশোর নিখোঁজ ছিল। দুর্ঘটনার পর পানির স্রোতে সে অনেক দূরে ভেসে গিয়েছিল। সোমবার বিকেলে তার সন্ধান পাওয়া যায়। ফলে কারখানা নদীতে দুর্ঘটনায় আর কোনো নিখোঁজ নেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর