,

বিশ্বের ১০০ কোটি বন্দুকের ৮৫ শতাংশই সাধারণ মানুষের হাতে!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আগ্নেয়াস্ত্র ওয়াচডগ দ্য স্মল আর্মস সার্ভে-র সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, সেনাবাহিনী নয় বিশ্বের ধনী দেশগুলির আম আদমির হাতেই রয়েছে সবচেয়ে বেশি বন্দুক।

দ্য স্মল আর্মস সার্ভে সোমবারই তাদের রিপোর্ট পেশ করেছে। এটি সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক একটি সংস্থা। বলা ভালো, একটি গ্লোবাল রিসার্চ প্রোজেক্ট।

তাদের নতুন রিপোর্টেই উল্লেখ করা হয়েছে যে, বিশ্বের ১০০ কোটি আগ্নেয়াস্ত্রর মধ্যে ৮৫ শতাংশ বন্দুক সাধারণ মানুষের হাতে রয়েছে। বাকি আগ্নেয়াস্ত্রর মালিক সেনা ও বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার হাতে। প্রায় ২৩০টি দেশে সমীক্ষা চালিয়ে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করেছে তারা। খবর কালের কণ্ঠ’র।

ব্যক্তিগত সুরক্ষার নামে সাধারণ মানুষের পছন্দ সেল্ফ লোডিং পিস্তল, রাইফেল, কারবাইন, অ্যাসল্ট রাইফেল, সাব অ্যান্ড লাইট মেশিং গান।

গতবারের সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, প্রায় ৩২ শতাংশ বেড়েছে ব্যক্তিগত বন্দুকধারীর পরিমাণ। আর এই ৮৫ শতাংশ সাধারণ মানুষের ৪০ শতাংশই মার্কিন নাগরিক। বিশ্বের মাত্র ৪ শতাংশ লোক থাকে যে দেশে, সেই দেশের মানুষের হাতে বিশ্বের ৪০ শতাংশ বন্দুক রয়েছে!

এই তথ্য জানার পর আপনার মনে ফ্লোরিডার পার্কল্যান্ড, কানেকটিকাটের স্যান্ডি হুক কিংবা লাস ভেগাসের কনসার্টে গুলিচালনার কথা চলে আসাটাই স্বাভাবিক।

মানবাধিকারকর্মীদের প্রশ্ন, যুক্তরাষ্ট্রের মিস্টার প্রেসিডেন্ট এই রিপোর্ট পড়েছেন কি?

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর