,

৯৯৯ নম্বরে কল, নারীসহ ধরা খেল ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার

news-image

নিউজ ডেস্ক।। কুমিল্লায় মুরাদনগরে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নারীসহ আব্দুল লতিফ সরকার নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে তাদের আটক করা হয়। তিনি উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউপির চেয়ারম্যান আব্দুল লতিফ সরকার এক নারীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছে এমন খবর পেয়ে ওই চেয়ারম্যানের শ্যালক পুলিশের হট লাইন ট্রিপল নাইনে কল করেন। খবর পেয়ে মুরাদনগর থানা পুলিশের এসআই মোজাম্মেলসহ একদল পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত চেয়ারম্যান এবং সাবিনা আক্তার নামে এক নারীকে আটক করে।

পরে পুলিশ বাদী হয়ে ২৯০ ধারায় মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে দু’জনকে আদালতে পাঠায়। এ বিষয়ে মুরাদনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইয়াসীন গাজী জানান, ট্রিপল নাইনে করা অভিযোগের ভিত্তিতে ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সরকারকে নারীসহ আটক করে আদালতে পাঠানো হয়েছে। তারা আদালতে মুচলেকা দিয়ে জামিন নিয়েছে বলে জেনেছি। উৎস: জাগো নিউজ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর