,

স্ত্রীকে ‘হত্যা করে’ থানায় হাজির হলেন স্বামী

news-image

নিউজ ডেস্ক।। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা গ্রামে নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত মোছা. রুখসানা বেগম গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের যুগিপুকুর গ্রামের মো. মোস্তফার মেয়ে। এ ঘটনায় রুখসানার স্বামী টুনু মিঞাকে আটক করেছে পুলিশ। আজ গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বাবা মোস্তফা।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন স্থানীয়দের বরাত দিয়ে জানান, টুনু মিঞা দাম্পত্য কলেহের জেরে আজ ভোর ৫টার দিকে স্ত্রী রুখসানার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। সকালে টুনু নিজেই স্ত্রী ‘মৃত্যুর’ খবর থানায় দিতে আসেন। এতে টুনুর কথা রহস্যজনক হওয়ায় তাকে আটক করা হয়। ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুখসানাকে হত্যার কথা টুনু পুলিশের কাছে স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর