,

বুবলি ফুটবলে কোন দল সাপোর্ট করেন?

news-image

বিনোদন ডেস্ক।। শবনম বুবলি। এ মুহুর্তে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে আলোচিত মুখ। `বসগিরি` ছবির মাধ্যমে সিনেমায় আসা বুবলি সাম্প্রতিক সময়ে তারকা জগতের সবচেয়ে দাপুটে মুখ।

শবনম বুবলি ফুটবল বিশ্বকাপে কোন দল সাপোর্ট করেন এমন প্রশ্ন থাকতেই পারে তার ভক্তদের। সারাদেশ যখন ফুটবলে মাতোয়ারা বুবলি সেখানে নীরব থাকবেন বা কাউকে সমর্থন করবেন না তা কী হয়? দর্শকদের মনের কথা বুঝতে পেরেই সম্প্রতি একটি কুইজ শো অনুষ্ঠানে উপস্থাপক বুবলির কাছে জানতে চান বুবলির প্রিয় দল কী? কিন্তু বুদ্ধিমান বুবলি ধরা দেওয়ার পাত্রী নন। তাহলে?

বুবলি বলেন, আমি ছোটবেলায় যখন ক্লাস নাইন টেনে পড়ি তখন ব্রাজিলের ভক্ত ছিলাম। কিন্তু যেহেতু ফুটবল বিশ্বকাপে আমাদের দেশ অংশগ্রহণ করে না তাই কোন দল নিয়ে আমি মাতামাতি করিনা।

বুবলি এসময় আরো বলেন, আমার ভক্তদের কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল আবার কেউ জার্মানী সাপোর্ট করেন। আমি এগুলোর মধ্যে কোন একটি দলকে সাপোর্ট করে আমার ভক্ত হারাতে চাইনা। ঈদ উপলক্ষে একুশে টেলিভিশনে প্রচারিত কুইজ শো অনুষ্ঠানটিতে উপস্থাপক ছিলেন জনপ্রিয় উপস্থাপক দেবাশীষ বিশ্বাস। উৎস : একুশে টেলিভিশন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর