,

সালাহকে নিয়ে মেসির চাওয়া…

news-image

স্পোর্টস ডেস্ক।। বর্তমান ফুটবল বিশ্বে মিশরীয় মেসি হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছেন লিভারপুলের জার্সি গায়ে গত মৌসুমে দুর্দান্ত পারফর্ম করা মহম্মদ সালাহ।

তিনি প্রায় একক নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও পৌঁছে দিয়েছিলেন দলকে। শুধু ক্লাব নয়, নিজের দেশকেও ২৮ বছর পর বিশ্বকাপে খেলার সুযোগ করে দিয়েছেন সালাহ। তাকে ঘিরেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন মিশরের বাসিন্দারা। শোনা যাচ্ছে, সেই সালাহকেই নাকি এবার নিজের দলে চাইছেন স্বয়ং লিওনেল মেসি।

বিদেশি একটি গণমাধ্যমে খবর এসেছে, এলএম টেন নাকি ইতিমধ্যেই বার্সা ম্যানেজারের কাছে সালাহকে নেওয়ার বিষয়ে আবেদন জানিয়েছেন। আগামী মৌসুমে মিশরীয় স্ট্রাইকারের সঙ্গে জুটি বাঁধার ইচ্ছা প্রকাশও করেছেন তিনি।

মেসির দাবি, সুয়ারেজ ও তার সঙ্গে সালাহকে জুড়ে দেওয়া হলে বার্সেলোনার অ্যাটাকিং লাইন আরও শক্তিশালী হবে।

তবে ২৬ বর্ষীয় সালাহকে ছাড়তে রাজি নয় লিভারপুলও। গত মরশুমে ৪৪ টি গোল করে সোনার বুট জিতে নিয়েছিলেন এই স্ট্রাইকার। প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের শিরোপাও পান তিনি। এমন প্রতিভাবান দক্ষ ও দুর্দান্ত ফর্মে থাকা ফরোয়ার্ডকে মোটা অঙ্কের অর্থ দিয়েই রেখে দিতে মরিয়া অ্যানফিল্ড ক্লাব। শোনা যাচ্ছে, প্রতি সপ্তাহে ১ কোটি ৬৬ লক্ষ টাকার বিনিময়ে সালাহর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করছে লিভারপুল।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর