,

ওসি আলতাফ ঘুষের মামলায় কারা হেফাজতে

news-image

নিউজ ডেস্ক।। কক্সবাজারের কুতুবদিয়া থানার সাবেক ওসি (বর্তমানে সিলেটের কোম্পানিগঞ্জ থানার ওসি) আলতাফ হোসেনকে কারা হেফাজতে নেয়া হয়েছে।

ঘুষ নেয়ার মামলায় মঙ্গলবার (১৯ জুন) সকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিন প্রার্থনা করেন আলতাফ। আদালতের বিচারক মীর শফিকুল আলম জামিন আবেদনের শুনানির দিন ধার্য্য করেন ২৬ জুন। এর পরিপ্রেক্ষিতে তাকে কারা হেফাজতে নেয়া হয়। জেলা ও দায়রা জজ আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

আদালত সূত্র জানায়, গত ২০১৪ সালের ২০ জুলাই কক্সবাজার সিনিয়র স্পেশাল আদালতে কুতুবদিয়া থানার তৎকালীন ওসি আলতাফ হোসেন ও এসআই এবিএম কামাল উদ্দীনের বিরুদ্ধে ঘুষ নেয়ার অভিযোগ তুলে নালিশী দরখাস্ত করেন কুতুবদিয়ার বড়ঘোপের বাসিন্দা জমিলা আকতার। আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের সহকারি পরিচালক সুভাষ চন্দ্র সাহা বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। গত ২৩ এপ্রিল আদালত মামলাটি বিচার আমলে গ্রহণ করেন। ওই দিনই অভিযুক্ত দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার ওসি আলতাফ আত্মসমর্পন করলেও অভিযুক্ত এসআই এবিএম কামাল উদ্দিন এখনও পর্যন্ত পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর