,

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. মোশাররফের গাড়িবহরে বাসের ধাক্কা, ছাত্রদল নেতা নিহত

news-image

নিউজ ডেস্ক।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ ইউটার্নে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের গাড়িবহর দুর্ঘটনার কবলে পড়েছে। এতে অল্পের জন্য তিনি রক্ষা পেলেও পৌর ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হান (২০) ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরবাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ছাত্রদলের ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলা বিএনপির কয়েকজন নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, খন্দকার মোশাররফ হোসেনের উপজেলা সদরের দাউদকান্দির বাসভবন থেকে ২৫টি মাইক্রোবাসের বহর নিয়ে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমানের ছেলের বৌভাত অনুষ্ঠানে যেতে রওনা দেন। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমিরাবাদ ইউটার্নে গাড়িবহর রাস্তা পারাপারের সময় ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস দ্রুত গতিতে এসে বহরের দুটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারে ধাক্কা দেয়।

বাসের ধাক্কায় ঘটনারস্থলে দাউদকান্দি পৌরসভার দোনারচর গ্রামের মৃত ছাদেক মিয়ার ছেলে পৌর ছাত্রদল নেতা জুয়েল প্রধান রায়হান (২০) নিহত হন। এ সময় গুরুতর আহত হন দাউদকান্দি পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন সরকার, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের সভাপতি রোমান খন্দকার, ছাত্রনেতা মাজহারুল, ইমরান, দেলোয়ার, আশিক সরকার, নাহিদ, হিমেল, মো. হোসেন, গুরুতর আহতের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর