,

সাড়ে ১২ লাখ বিদেশি শ্রমিক আটক সৌদিতে

news-image

ডেস্ক রিপোর্ট।।  সৌদি আরবে গত প্রায় ছয় মাস ধরে চলা নিরাপত্তা বাহনীর যৌথ অভিযানে সাড়ে ১২ লাখের বেশি বিদেশি শ্রমিককে আটক করা হয়েছে। এদের অধিকাংশই ইয়েমেন ও ইথিওপিয়ার নাগরিক।

মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম আরব নিউজে প্রকাশিত খবরে বলা হয়, দেশটিতে অবৈধ অনুপ্রবেশ এবং আবাসিক ও শ্রমিক আইন লংঘন করায় এসব বিদেশি শ্রমিকদের আটক করা হয়েছে।

সৌদি আরবে অবস্থানকারী বিদেশি শ্রমিকদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছিল গত বছরের ১৬ নভেম্বর থেকে। এটি শেষ হয়েছে চলতি মাসের ১৪ তারিখে।

নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে মোট ১২ লাখ ৫১ হাজার ৯৬৬ জন শ্রমিককে আটক করা হয়েছে। এদের মধ্যে আবাসিক আইন ভঙ্গ করায় ৯ লাখ ৩১ হাজার ৬৯ জন, শ্রমিক আইন ভঙ্গ করায় ২ লাখ ১৮ হাজার ৮৯৭ জন এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘণ করে দেশটিতে অনুপ্রবেশ করায় আরো ১ লাখ ২০ হাজার শ্রমিককে আটক করা হয়েছে।

আটককৃতদের ৫৪ ভাগই ইয়েমেনের এবং ৪৩ ভাগ ইথিওপিয়ার বাসিন্দা। বাকি ৩ ভাগ অন্যান দেশের।

এছাড়া অবৈধভাবে সৌদি আরব ছেড়ে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে আরও ৭৯০ জনকে।

সূত্র: আরব নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর