,

সৌদিতে অগ্নিদগ্ধ হয়ে ২ বাংলাদেশি যুবকের মৃত্যু

news-image

ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের একটি ফোম কারখানায় অগ্নিদগ্ধ হয়ে কামরুল ইসলাম (৩৮) ও ইয়াছিন (৩৯) নামে দুই বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার স্থানীয় সময় দিবাগত রাতে দেশটির রাজধানী রিয়াদে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছে নিহত দুই শ্রমিকের পরিবার।

কামরুল ইসলাম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের আব্দুল মালেক ভেণ্ডারের ছেলে ও ইয়াছিন একই উপজেলার চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে।

নিহত কামরুলের ভাগ্নে ফয়সাল জানান, রিয়াদের ছানাইয়া এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ও ইয়াছিন। ফ্যাক্টরির ওপরেই থাকতেন তারা। গত শনিবার রাতে ফ্যাক্টরিতে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে তারা মারা যান। লাশ খুব শিগগির দেশে আনা হবে। সূত্র: আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর