,

জেরুজালেম আঞ্চলিক শান্তি-নিরাপত্তার চাবিকাঠি: জর্ডানের বাদশাহ

news-image

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে জর্ডানের রাজধানী আম্মানে বৈঠক করেছেন রাজা দ্বিতীয় আবদুল্লাহ। এ সময় তারা আঞ্চলিক শান্তি নিরাপত্তা নিয়ে কথা বলেন। নেতানিয়াহুর আকস্মিক জর্ডান সফরে এ দুই শীর্ষ নেতার সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা জানিয়ছে, বৈঠকে বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জোর দিয়ে বলেন, জেরুজালেম আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার চাবিকাঠি। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি সব সম্প্রদায়ের জন্য জেরুজালেম গুরুত্বপূর্ণ এবং দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে পবিত্র এই শহর নিয়ে দ্বন্দ্বের মীমাংসা করতে হবে। নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় নানা ইস্যু নিয়েও কথা বলেন বাদশাহ আবদুল্লাহ। তিনি বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব।
বৈঠকে নেতানিয়াহু জর্ডানের বাদশাহকে আশ্বস্ত করেছেন যে, জেরুজালেমে পবিত্র স্থাপনাগুলোর মর্যাদা অক্ষুণœ থাকবে। উল্লেখ্য, জেরুজালেম শহরের পবিত্র ও ধর্মীয় স্থাপনাগুলোর দেখাশুনার দায়িত্ব পালন করে থাকে জর্ডান। সূত্র: আল আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর