,

আগামী ২১ জুন সারাদেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বিএনপির

news-image

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২১ জুন বৃহস্পতিবার সারাদেশে জেলা ও মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

মঙ্গলবার দুপুরে দলটির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।

রিজভী বলেন, মানবতাবিরোধী অমানবিক নীতি যাদের রাজনীতি তারা জননন্দিত নেত্রী বেগম জিয়ার গুরুতর অসুস্থতা নিয়ে তাচ্ছিল্য করবে এটাই স্বাভাবিক। সহমর্মিতা, অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, অন্যকে মর্যাদাদান, এদের ঐতিহ্যে নেই। মনুষ্যত্বের সকল চিহ্ন এরা মুছে ফেলেছে। সেজন্য রাজনৈতিক বিরোধীদের ধরাতল থেকে অদৃশ্য করা, বন্দুকযুদ্ধের নামে হত্যা করা, শারীরিক ক্ষতি, মিথ্যা মামলা, নির্বিচারে গ্রেফতার, ব্যাপকভাবে নির্যাতন, নারকীয় অত্যাচার, রাজনৈতিক উদ্দেশ্যে সাজা, আটক, আইন ও শৃঙ্খলার নামে সংবাদপত্রের স্বাধীনতার কন্ঠরোধ ইত্যাদির মাধ্যমে সরকার দেশ ও সারা দুনিয়ায় একটি অবৈধ কর্তৃপক্ষে পরিণত হয়েছে। এত অত্যাচার, চক্রান্ত, সন্ত্রাস, খুন, বিশ্বাসঘাতকতা ও কূৎসা রটনা সত্বেও সরকারের অনাচারের দিক থেকে জনগণের চোখকে ফেরাতে পারেনি তারা। জনগণ জানে সরকার ইচ্ছাকৃতভাবে বেগম জিয়াকে সুচিকিৎসা নিতে বাধা দিচ্ছে। বেগম জিয়াকে শারীরিকভাবে নিশ্চল করার জন্যই সরকার মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে অন্যায়ভাবে সাজা নিয়ে কারাবন্দী করে রেখেছে। সরকার এক দুরভিসন্ধিমূলক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে।

সরকারের উদ্দেশ্যে করে তিনি বলেন, এই মুহুর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। ইউনাইটেড হাসপাতালে তাঁর যথাযথ চিকিৎসা দিতে হবে। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য ক্ষমতা থেকে সরে গিয়ে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। নইলে লেট ক্লিয়ারিং এর জন্য অনেক বেশী ডেমারেজ দিতে হবে।

সিটি কর্পোরেশন নির্বাচন: রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ২০ জুন বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ১০,০০০/-(দশ হাজার) টাকা জমা দিয়ে দলীয় মনোনয়ন পত্র নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে, ২১ জুন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২৫,০০০/- (পচিশ হাজার) টাকা জামানতসহ পূরণকৃত মনোনয়নপত্র জমা দিতে হবে

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা