,

বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা সালমান!

news-image

ডেস্ক রিপোর্ট : তার সিনেমা মানেই হিট। সব কটি সিনেমাই ১০০ কোটির উপর ব্যবসা করে। তার পরও তিনিই নাকি বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা! এই অভিনেতা আর কেউ নন, স্বয়ং ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ সালমান খান। এমন কথাই বলছে সার্চ ইঞ্জিন গুগল।

ভারতীয় গণমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, সবচেয়ে খারাপ অভিনেতা হিসেবে সালমান খানের নামই উঠে আসছে গুগলে! একথা শুনলে খুব স্বাভাবিকভাবেই তার ভক্তরা তেলেবেগুণে জ্বলে উঠবেন। তার পরও সালমানের ওপর এমন তকমাই লাগাচ্ছে গুগল।

তবে এই প্রথমবার নয়, এক আগে গুগল সার্চ ইঞ্জিনের এই আজব কাণ্ডকারখানার ফাঁদে পড়েছেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রানি রাসমণি, নেহেরু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকেই।

এদিকে গুগলের এই কাণ্ডকারখানা নিয়ে সোশ্যাল সাইটে শুরু হয়েছে মজা মশকরা। অনেক শাহরুখ, আমির ভক্তরা আবার এই নিয়ে সালমান ভক্তদের ঠাট্টা করছেন। তবে এখন প্রশ্ন হলো কেন এমনটা দেখাচ্ছে গুগলে? এর ব্যাখ্যাও রয়েছে।

‘নিউজ এইটটিন’-এর প্রতিবেদন অনুযায়ী, যখন কেউ কোনো কনটেন্ট বা আর্টিক্যাল বা বলিউডের অভিনেতা সালমান খান সম্পর্কে কিছু লিখছেন, কিংবা সালমানের কোনো ছবি আপলোড করছেন তখন অনেকেই সালমান খানের নামের সঙ্গে “Worst Bollywood Actor” ট্যাগ ব্যবহার করছেন। আর সেখান থেকেই সালমানের নামের সঙ্গে গুগলে “Worst Bollywood Actor” ট্যাগটাই যুক্ত হয়ে যাচ্ছে।

এ কারণেই এই বিপত্তি ঘটেছে বলে ‘নিউজ এইটটিন’ জানিয়েছেন গুগল-এর একজন মুখপাত্র।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর