,

৩০ জুন ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব

news-image

রোহিঙ্গা সঙ্কট নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ আগামী ৩০ জুন দুই দিনের সফরে ঢাকা আসবেন। একই সময়ে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিন ইয়ং কিমের ঢাকা আসার কথা রয়েছে। তারা দু’জনই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

দায়িত্ব নেয়ার পর জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের এটিই প্রথম বাংলাদেশ সফর। একই সঙ্গে তিনি জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর প্রধানের দায়িত্ব পালন করেছেন। রোহিঙ্গা ইস্যুতে গুতেরেজ আন্তর্জাতিক ফোরামে সোচ্চার ভূমিকা রাখছেন।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিন ইয়ং কিম দায়িত্ব নেয়ার পর দ্বিতীয়বারের মত বাংলাদেশে আসছেন। গত বছর জুনে দারিদ্র বিমোচনে বাংলাদেশের সাফল্যের অর্জনের স্বীকৃতি দিতে তিনি ঢাকা এসেছিলেন। এবারের সফরে কিম রোহিঙ্গাদের জন্য বিশ্বব্যাংকের বড় অঙ্কের সহায়তা ঘোষণা করতে পারে।

বাংলাদেশ সফরকালে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট প্রধান শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাত করবেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে জাতিসংঘ মহাসচিব ও অর্থমন্ত্রীর সাথে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বৈঠক করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর