,

‘বাংলাদেশে এক আজব শাসন চলছে’

news-image

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘বাংলাদেশে চলছে এক আজব শাসন। এখানে বিরোধী দল, বিরোধী মতের বিশ্বাসী মানুষরা দ্বিতীয় শ্রেণির নাগরিক। ক্ষমতাসীন আওয়ামী লীগ অবৈধ ক্ষমতার শক্তিতে এখন দেশে দণ্ডমুণ্ডের কর্তা সেজে বসেছে।’

মঙ্গলবার বেলা ১২টার দিকে নয়াপল্টন বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আগামী ২১ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশে করার ঘোষণা দেন তিনি।

খালেদা জিয়ার ওপর নানা কায়দায় অমানবিক নির্যাতন চলছে অভিযোগ করেছেন রিজভী। তিনি বলেন, তার যাতে যথাযথ চিকিৎসা না হয় সেজন্য সরকার এমন কোনও ফন্দি নেই যে করেনি। চিকিৎসা বিলম্বিত করতে মন্ত্রীরা নানা কাহিনি শোনাচ্ছেন। এখন শুধু কারা কর্তৃপক্ষই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে সরকারের বাণিজ্যমন্ত্রী, সেতুমন্ত্রী, আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এমন কথা বলছেন, যেন খালেদা জিয়ার বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে।’

বিএনপির এ নেতা বলেন, সরকার খালেদা জিয়াকে হাতের মুঠোয় রাখতে সম্মিলিত সামরিক হাসপাতালে বাইরে চিকিৎসার ব্যবস্থা করাতে চায় না। তিনি আগে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে এখনও সেখানে চিকিৎসা করাতে চান। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অটোরিকশা নিয়ে নতুন পরিকল্পনা, কতটা কার্যকর হবে?

বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি

ঢাকায় দিনের তাপমাত্রা কমতে পারে

ডিমের বাজারে মধ্যস্বত্বভোগীর দাপট, জিম্মি খামারি-ভোক্তা

সবজির বাজারে জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

সবুজ সংকেত রূপপুরে, প্রতিকূলতা পেরিয়ে জ্বলল আশার আলো

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

আমরা ভারতবিরোধী না: আসিফ মাহমুদ

অস্ট্রেলিয়া সিরিজে সাফল্য এখন অতীত, শান্তদের পরিকল্পনা আফগানদের নিয়ে