,

মেসি প্রসঙ্গে এবার একটু নরম সুরে ম্যারাডোনা

news-image

স্পোর্টস ডেস্ক।। আইসল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই ম্যাচের কথা মনে পড়লে ফুটবলপ্রেমীদের এখনো বুকের ভিতর খোঁচা লাগছে৷ বিশ্ব মঞ্চে মেসির পেনাল্টি থেকে গোল হাতছাড়া করাটা যেন কিছুতেই মেনে নেয়া সম্ভব হচ্ছে না৷ কিন্তু তারপরই আর্জেন্টিনা বিরোধী ও মেসিবিরোধীরা যেন হাতে চাঁদ পেয়েছেন৷ নেটদুনিয়া ভরেছে অজস্র ট্রোলে৷ তবে নিন্দুকরা যাই বলুন, এমন পরিস্থিতিতে মেসির পাশেই দাঁড়িয়েছেন ফুটবলের রাজপুত্র দিয়েগো মারাডোনা৷ বললেন, একটি নয়, আমিও পাঁচ পেনাল্টি মিস করেছি৷ তা সত্ত্বেও তিনি মারাডোনা৷

হ্যাঁ, এমন কথা সবার পক্ষে বলা সম্ভব নয়৷ বলা শোভাও পায় না৷ কারণ আর্জেন্টিনাকে তিনি যা দিয়েছেন, তার ধারে কাছে কেউ পৌঁছাতে পারেননি৷ আর তাই তার নিজের দেশ নিয়ে যখন সমালোচনা হচ্ছে, তখন মুখ বুজে থাকতে পারেননি তিনি৷ কোনও একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে যেমন মারাদোনাকে বিচার করা যায় না, তেমনই পেনাল্টি থেকে একবার গোল মিস করলে মেসির ফুটবল দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা চলে না৷ এমনটাই মনে করেন মারাডোন৷

পেশায় পরিচালক হানেস হ্যালডরসনের মধ্যে যেন কোনো মায়াবী শক্তি ভর করেছিল সেদিন৷ আর তাই বিশ্বের সেরা তারকার শট আটকে আইসল্যান্ডের নায়ক হয়ে উঠেছিলেন তিনি৷ মারাদোনার মতে, বিশ্বকাপের মঞ্চে এমনটা হতেই পারে৷ ১২ গজ দূর থেকে শট নিতে ভুল হতেই পারে৷ তারও হয়েছিল৷ এমনকী পরিসংখ্যান ঘাঁটলে দেখা যাবে পেনাল্টি থেকে গোল করার নিরিখে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে অনেকটাই এগিয়ে মেসি৷

১৯৮৬-র বিশ্বকাপজয়ী কিংবদন্তি বলছেন, “আমি টানা পাঁচটা পেনাল্টি মিস করেছিলাম৷ তা সত্ত্বেও আমি দিয়েগো আর্মান্দো মারাডোনা৷ আর শুধু পেনাল্টি মিস করার জন্যই যে দল দু’পয়েন্ট খুইয়েছে, এমনটাও নয়৷ বরং ড্রয়ের জন্য কোচ সাম্পাওলিকেই দায়ী করছেন মারাডোনা৷ তার মতে, সাম্পাওলিকে কোচে দায়িত্বে আনাটাই আর্জেন্টিনার ভুল সিদ্ধান্ত৷

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর