,

ইংল্যান্ডের বিপক্ষে সমাল তালে লড়ে যাচ্ছে তিউনেশিয়া, দেখলাটি সরাসরি দেখুন…

news-image

স্পোর্টস ডেস্ক।। শুরুটা দুর্দান্ত হয়েছিল ইংল্যান্ডের। হ্যারি কেন ঝড়ে এগিয়ে গিয়েছিলেন ইংলিশরা। তবে ঝড়ের গতিটা ধরে রাখতে পারেননি তারা। সঙ্গত কারণে গোল হজম করতে হয়েছে তাদের। সফল স্পট কিকে তিউনিশিয়াকে সমতায় ফিরিয়েছেন ফারজানি সাশি।

৩৩ মিনিটে ডি বক্সে ফাখরেদ্দীন বেন ইউসেফকে ফাউল করেন কাইল ওয়াকার। এতে পেনাল্টি পায় তিউনিশিয়া। তা থেকে গোল করতে মোটেও ভুল করেননি সাশি। এ মুহূর্তে ১-১ সমতা নিয়ে বিরতিতে গেছে দুদল।

সেই ১৯৬৬ সালে শিরোপা ছুঁয়ে দেখে ইংল্যান্ড। এরপর অতিক্রান্ত হয়েছে ৪ যুগের বেশি সময়। তবে তা স্পর্শ করে দেখার আর স্বাদ হয়নি ইংলিশদের। এবার সেই খরা ঘোচাতে মরিয়া তারা। সেই লক্ষ্যে মিশনে নামেন গ্যারেথ সাউথগেটের সদস্যরা। তারা মুখোমুখি হন আফ্রিকা পরাশক্তি তিউনিশিয়ার।

যাত্রাটাও দুর্দান্ত হয় ইংল্যান্ডের। শুরুতে দারুণ খেলেন তারা। একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে ব্যতিব্যস্ত রাখেন সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের ১১ মিনিটে দলকে লিড এনে দেন অধিনায়কের আর্মব্যান্ড পরা কেন।

এ ম্যাচে সম্ভাব্য সব তারকাই রয়েছেন ইংল্যান্ড একাদশে। রক্ষণ সামলাচ্ছেন জন স্টোনস, কাইল ওয়াকার, জর্দান হেন্ডারসন। মাঝমাঠে বল নিয়ন্ত্রণ ও বানিয়ে দেয়ার দায়িত্ব পালন করছেন ডেলে আলি, হেসে লিনগার্ড ও অ্যাশলে ইয়াং। গোল করার গুরুদায়িত্ব বহন করছেন রাহিম স্টার্লিং ও হ্যারি কেন।

ইংল্যান্ড একাদশ : জর্ডান পিকফোর্ড (গোলরক্ষক), জন স্টোনস, হ্যারি ম্যাগুইরে, কাইল ওয়াকার, জর্দান হেন্ডারসন, ডেলে আলি, হেসে লিনগার্ড, অ্যাশলে ইয়াং, কেইরান ট্রিপার, রাহিম স্টার্লিং ও হ্যারি কেন।

তিউনিসিয়া একাদশ : মোয়েজ হোসেন (গোলরক্ষক), ইয়াসিন মেরিয়াহ, সিয়াম বিন ইউসুফ, আলি মালোল, দাইলান ব্রুন, ফারজানি সাশি, ইলিয়াস এসখিরি, আনিস বদ্রি, ফাখরেদ্দীন বিন ইউসেফ, নাইম স্লিতি ও ওয়াহবি খাজরি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর