,

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন পরীমনি

news-image

বিনোদন প্রতিবেদক: হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন চিত্রনায়িকা পরীমনি। রোববার সকাল ৮টা ৪০ মিনিটে হাসপাতাল থেকে বাসায় যান তিনি।

ঈদের দিন শনিবার বাসায় অসুস্থতা বোধ করায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন এই নায়িকা। সেখানে তিনি ডা. তামজিদ আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

অ্যাপোলো হাসপাতালের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, তেমন গুরুতর কিছু নয়। উদ্বেগ, উৎকণ্ঠা, বিষণ্নতা—এই আরকি। খাবার খাওয়া থেকেও হতে পারে কিংবা অন্য কিছু।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজনীয়তা ছিল না। বাসায় থাকতে পারতেন। তারপরও তিনি হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে চেয়েছেন। তাই তাকে ভর্তি করে নেয়া হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা থেকেছেন। আজ সকালেই তিনি বাসায় ফিরে গেছেন।

এদিকে বাসায় ফিরে বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে পরীমনি একটি পোস্ট দিয়েছেন।

এতে তিনি লিখেছেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর