,

‘মেসিকে আটকানো মামুলি ব্যাপার’

news-image

স্পোর্টস ডেস্ক : সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। শত ফন্দি এঁটেও তাকে থামানো যায় না। তাই তো ছোট ম্যাজিসিয়ানকে নিয়ে প্রতিপক্ষের মাথাব্যথার শেষ নেই। তবে তা নিয়ে মোটেও ভাবছেন না ক্রোয়েশিয়া ডিফেন্ডার দিজান লোভরেন। তিনি বললেন, মেসিকে আটকানো মামুলি ব্যাপার।

লোভরেনকে সাহস জোগাচ্ছে আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ। যে লড়াইয়ে মেসিকে শেকলবিন্দ রাখেন আইসল্যান্ডিক রক্ষণসেনারা। তিনি বলেন, ছোট ম্যাজিসিয়ানকে থামানো কতটা সহজ, তা ভালো করে দেখিয়েছেন নবাগত দলটির খেলোয়াড়েরা। আশা করি, আমরাও তা অতি সহজে পারব।

আগামী বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। আইসল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় শেষ করায় সেই ম্যাচে অনেকটাই চাপে থাকবেন আলবিসেলেস্তেরা। সেই তুলনায় কিছুটা হলেও নির্ভার থাকবেন ক্রোয়াটরা।

লিভারপুলের হয়ে সেন্টার ব্যাকে খেলেন লোভরেন। অলরেডদের সদ্য সমাপ্ত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলতে রাখেন অগ্রণী ভূমিকা। তিনি বলেন, প্রতিপক্ষ দলে আছেন বিশ্বসেরা খেলোয়াড়। সম্ভবত সর্বকালের সেরা। তাকে কীভাবে আটকাতে হয় তা ভালো করে দেখিয়েছে আইসল্যান্ড।

ক্রোয়াট তারকা বলেন, মেসিকে একা কোনো খেলোয়াড়ের পক্ষে আটকানো সম্ভব নয়। দলের সবাই মিলে আটকাতে হবে। সেটিই করে দেখিয়েছে দ্বীপরাষ্ট্রটির দলের খেলোয়াড়েরা। তাদের দেখে মনে হতে পারে, আর্জেন্টাইন জাদুকরকে থামানো মামুলি ব্যাপার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর