,

‘বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা সালমান’

news-image

বিনোদন ডেস্ক: ‘রেস ৩’, ‘টাইগার জিন্দা হ্যায়’ যতই বক্স অফিসে ১০০ কোটির ব্যবসা করুক না কেন। অভিনেতা হিসেবে সালমান সম্পর্কে সার্চ ইঞ্জিন গুগল কিন্তু অন্যকথা বলছে। ‘বলিউডের সবচেয়ে খারাপ অভিনেতা’ হিসেবে সালমান খানের নামই উঠে আসছে গুগল-এ!

কথাটি শুনলে খুব স্বাভাবিক ভাবেই সালমান খানের ভক্তরা তেলে বেগুনে জ্বলে উঠবেন। তবে গুগল তো এমনটাই তকমা লাগাচ্ছে বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতার নামের উপর।

তবে এই প্রথমবার নয়, এক আগে গুগল সার্চ ইঞ্জিনের এই আজব কাণ্ডকারখানার ফাঁদে পড়েছেন খোদ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে রানি রাসমণি, নেহেরু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ আরও অনেকেই। আর গুগলের এই কাণ্ডকারখানা নিয়েই সোশ্যাল সাইটে শুরু হয়েছে মজা মশকরা। অনেক শাহরুখ, আমির ভক্তরা আবার এই নিয়ে সালমান ভক্তদের ঠাট্টা করছেন।

তবে এখন প্রশ্ন কেন এমনটা দেখাচ্ছে গুগল? এর ব্যাখ্যাও রয়েছে। ভারতীয় এক দৈনিকের প্রতিবেদনে বলা হয়েছে, যখন কেউ কোনও কনটেন্ট বা আর্টিক্যাল বা বলিউডের অভিনেতা সালমান খান সম্পর্কে কিছু লিখছেন, কিংবা সালমানের কোনও ছবি আপলোড করছেন তখন অনেকেই সালমান খানের নামের সঙ্গে ‘Worst Bollywood Actor’ ট্যাগ ব্যবহার করছেন। আর সেখান থেকেই সালমানের নামের সঙ্গে গুগলে ‘Worst Bollywood Actor’ ট্যাগটাই যুক্ত হয়ে যাচ্ছে। আর তাতেই দেখা দেয় বিপত্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর