,

এবার দেখা যাবে বেগুনি রঙের আম!

news-image

নিউজ ডেস্ক।। ফলের রাজা আম দেখলে লোভ জাগে না এমন মানুষ কমই আছে। সবুজ, হলুদ ও লাল রঙেই দেখে থাকি আমরা। তবে এবার দেখা যাবে আমকে বেগুনি রঙে।

ভারতের পুরুলিয়ার আদ্রা শহরের অরবিন্দ পল্লীর এক বাড়িতে দেখা গেছে এ প্রজাতির আম। এছাড়া কয়েক বছর ধরেই ভারতের কয়েকটি রাজ্যে এই আমের চাষ করা হচ্ছে।

দেখতে কিছুটা ফজলি আমের মতো এই আম খেতে ও অনেক সুস্বাদু। বিরল প্রজাতির এই আমের চারা লাগাতে আগ্রহী ও হচ্ছেন অনেকেই। এছাড়া বিচিত্র এই আমের ছবি তুলতেও জমেছে ভীড়। রীতিমতো সুন্দর এই প্রজাতির আম গাছ নিয়ে গর্ব করছে গোটা এলাকার মানুষ।

সড্ডা গ্রামের এক বাসিন্দা আমিয় কোঙার জানান, ৪ বছর আগে তিনি এক বিক্রেতার কাছ থেকে কিনে নেন এই আমের চারা। সেই গাছটি বড় হলে বেগুনি রঙের আম স্থানীয় সকলের নজরে আসে। এমনকি স্বাদে অন্য আমকে ও টেক্কা দিতে প্রস্তুত এই প্রজাতির আম।

অন্যান্য আমের মতোই কাঁচা অবস্থায় এই আমগুলো সবুজ রঙের হলেও, ধীরে ধীরে এরা রঙ পাল্টে বেগুনি রঙ ধারণ করতে থাকে। পাকা অবস্থায় আবার টুকটুকে লাল রঙ। অর্থাৎ মৌসুমে তিনবার এই প্রজাতির আম রং বদলাতে পারে। এই প্রজাতির আমের ফলন ও বেশ ভালো ।

উদ্ভিদবিদ অরুপ চৌধুরী জানান, ‘ব্রাজিল ও ব্রিসবেনে বেগুনি রঙের পামার ফল দেখতে পাওয়া যায়। কী কারণে এই আমের রং বেগুনি হচ্ছে, সেটি বলা মুশকিল’।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর