,

পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য পরিবেশন, অতপর…

news-image

ডেস্ক রিপোর্ট।। রাজশাহীর বাঘায় ঐতিহাসিক ঈদমেলায় পুতুল নাচের নামে নারীদের অশ্লীল নৃত্য পরিবেশনে ছয় নারী ড্যানসারকে আটক করেছে পুলিশ। রোববার রাতে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ড্যানসার জলি খাতুন, লিমা আক্তার, পারুল বেগম, নদী আক্তার, বিথী খাতুন ও সাথী আক্তার।

স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ৯ টার দিকে বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে পুতুল নাচের প্যান্ডেলে নারীদের দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করা হচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে প্যান্ডেল থেকে তাদের আটক করা হয়। তবে এই ঘটনার সঙ্গে জড়িত মেলা কমিটির সদস্যরা পালিয়ে যায়।

বাঘা থানা ওসি রেজাউল হাসান বলেন, ধর্মীয় মেলায় অশ্লীলতা বন্ধের দাবি জানান স্থানীয় জনগণরা। ফলে তাদের দাবির প্রেক্ষিতে ভালো পরিবেশে মেলা করার চেষ্টা করছি। উৎস: যুগান্তর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর