,

আগুনে পুড়ে সৌদি আরবে ২ বাংলাদেশি নিহত

news-image

নিউজ ডেস্ক।। সৌদি আরবে ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা গেছেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুই প্রবাসী। শনিবার গভীর রাতে দেশটির রিয়াদের সোলাই শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের লুদিয়ারা গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে কামরুল ইসলাম (৩৮) ও চিওড়া ইউনিয়নের নেতড়া গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে ইয়াছিন ওরফে ফকির (৩৪)।

নিহত কামরুলের ভাই সালেক মিয়া ও এয়াছিনের প্রতিবেশী ফরিদ আহমদ ভূঁইয়া সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের পরিবার জানায়, সৌদি আরবে রিয়াদের সোলাই এলাকায় একটি ফোম ফ্যাক্টরিতে কাজ করতেন কামরুল ইসলাম ও ইয়াছিন। ওই ফ্যাক্টরির একটি কক্ষে তারা রাতে ঘুমাতেন।

শনিবার গভীর রাতে সেখানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সেখানে থাকা দুই প্রবাসীসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে পুলিশ তাদের লাশ উদ্ধার করে সমুছি হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত কামরুল ইসলাম ও ইয়াছিন দুই সন্তানের জনক। দুই প্রবাসীর মৃত্যুর সংবাদে তাদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর