,

আবর্জনার মতোই আনুষ্কার কথাবার্তা, পাল্টা জবাব সেই যুবকের…

news-image

বিনোদন ডেস্ক ।। বলিউড অভিনেত্রী আনুষ্কা শর্মার পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে একটি ভিডিও পোস্ট করেছিলেন বিরাট কোহলি। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায় এক ব্যক্তি ‘লাক্সারি’ গাড়ি থেকে বাইরে ছুড়ে ফেলছেন প্লাস্টিক। প্রতিবাদ করেছিলেন ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। কিন্তু জবাবে তাকে শুনতে হল,তার কথাবার্তাও আবর্জনার থেকে কম কিছু নয়!

অর্হণ সিং নামে ওই ব্যক্তি গতকাল রোববার আনুষ্কার পোস্টের জবাব দিয়েছেন ইনস্টাগ্রামে। বিরাটের শেয়ার করা ভিডিও স্ক্রিনশট নিয়ে একটি পোস্ট করে তিনি জানান,অসাবধানবশত গাড়ি থেকে একটি প্লাস্টিক বাইরে ছুঁড়ে ফেলেছিলেন তিনি। আনুষ্কা যখন এর প্রতিবাদ করেন,তখন তার কৃতকর্মের জন্য তিনি লজ্জিত হন। ক্ষমাও চেয়ে নেন। কিন্তু এতে সন্তুষ্ট হননি অভিনেত্রী। অবিরত বাজে আচরণ করেই চলেন।

আর এখানেই আপত্তি অর্হণের। পোস্টে তিনি লিখেন, স্বাস্থ্যসম্মত বলতে যা বোঝায় তার মধ্যে মৌখিক কথাবার্তার শুদ্ধতা বা ‘ভার্বাল এটিকেট’ও পড়ে। কিন্তু অভিনেত্রী যে ভাষায় কথা বলেছেন তাও আবর্জনা। এ সময় নিজের ছুড়ে ফেলা প্লাস্টিকের সঙ্গে আনুষ্কার বার্তাকে ময়লা হিসেবে তুলনা করেন ওই ব্যক্তি।

এদিকে বিরাটের ভিডিওটি পোস্ট করার পিছনে স্বার্থ আছে বলেও মৃদু খোঁচা দিয়েছেন এই ব্যক্তি। পুরো বিষয়টিই তার কাছে আবর্জনাময় বলে মন্তব্য করেছেন তিনি। কারণ ছোট্ট যে জিনিসটা ছোট জায়গায় থেমে যেতে পারত, বিরুষ্কা তা বিরাট বড় করেছেন বলেই অভিযোগ অর্হণের।

এর আগে গত শনিবার অধিনায়ক বিরাটের ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও তে দেখা যায়, গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন আনুষ্কা । হঠাৎ দেখতে পান পাশের গাড়ির থেকে এক ব্যক্তি রাস্তায় প্লাস্টিক ছুড়ে ফেলছেন। এই দৃশ্য দেখেই রেগে যান আনুষ্কা। কাঁচ নামিয়ে তিনি বলে ওঠেন,‘রাস্তায় আবর্জনা ফেলছেন কেন?’ চিৎকার করে তিনি বলছেন, ‘রাস্তাটা প্লাস্টিক ফেলার জায়গা নয়। ’
কোহলি সেই ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘যদি আপনারা এই ধরনের কিছু দেখেন, তাহলে আপনারাও সরব হন আর মানুষকে সতর্ক করুন।’
ভিডিওটির মাধ্যমে মিডিয়ার প্রশংসাও পাচ্ছিলেন আনুষ্কা । কিন্তু যার বিরুদ্ধে এই অভিযোগ তিনি বিষয়টিকে ভালভাবে নেননি। পালটা তোপ দেখিয়েছেন অভিনেত্রীর বিরুদ্ধেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে