,

আর্জেন্টিনা-ব্রাজিল ‘ভাই-ভাই’

news-image

ডেস্ক রিপোর্ট : আরে আমরা আমরাই তো! ব্রাজিল-আর্জেন্টিনার পাগলাটে সমর্থকেরা এখন থেকে গলাগলি করে এই কথা বলতেই পারে। গলা জড়িয়ে একটু কেঁদেকেটে নিজেদের হালকা করলেও দোষের কিছু হবে না। কে জানে, নিজেদের ভাই-ভাই বলেও দাবি করতে পারে একে অন্যের ছায়া মাড়ানো থেকে দূরে থাকা দুই দলের সমর্থকেরা। ভাই-ই তো! তা না হলে এমন শুরু কী করে হয়? রাশিয়া বিশ্বকাপে দুই ‘ভাইয়ের’ শুরুটাই যে হয়েছে হৃদয় ভাঙা। প্রথম বিশ্বকাপ খেলতে আসা আইসল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এক ভাই আর্জেন্টিনা। পরাজয়ের দায়ভার অবশ্য নিজের কাঁধে নিয়ে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

এক ভাই সমতা দিয়ে বিশ্বকাপ শুরু করেছে। আরেক ভাই ব্রাজিল? এতক্ষণে নিশ্চয় জেনে গেছেন তাদেরও একই দশা। সুইজারল্যান্ডের সঙ্গে একই ফলাফল নেইমারদেরও। পেনাল্টি মিস করে প্রথম ম্যাচে লেজেগোবরে অবস্থা করে ফেলেছেন লিওনেল মেসি। অন্যদিকে, সেলেসাওদরে আশার আলো নেইমারও সুইসদের সঙ্গে কিছু করতে পারেননি। বল নিয়ে সময় নষ্ট করেছেন স্রেফ।

আর্জেন্টিনা ২৬টা শট নিয়েছে, যার মধ্যে ৭টা ছিল গোলে। বাকিগুলো যে কোথায় গেল…খুঁজেই পাওয়া গেল না! নেইমারদের দশাও প্রায় একই রকম। তিতের শিষ্যরা ২১টা শট নিয়েছে, এর মধ্যে ১৬টির জন্য সুইস গোলরক্ষককে মাথা ঘামাতে হয়নি।

ফুটবল বিশ্বে আপাতত ভাই বনে যাওয়া এই দুই দলের কপালে শনিই আছে। দুই দলেরই গ্রুপ পর্বে বাকি আছে দুই ম্যাচ করে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে ওই দুই ম্যাচ তাদের জিততেই হবে। ড্র করলে পয়েন্টের মারপ্যাঁচে পড়ে যাবে। আর হারলে? হারলে যে কী হয়, সেটা সময়ই বলে দেবে। এখন শুধু শুভকামনা দুই দলের জন্য। আর সমবেদনা মেসি-নেইমারের ভক্তদের। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর