,

রাস্তায় দাঁড়ানোর সৎ সাহস বিএনপির নেই : কাদের

news-image

নিউজ ডেস্ক।।  আওয়ামী লীগে সাধারণ সম্পাদক এবং সেতু ও যোগাযোগ মনন্ত্রী ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, প্রাতিষ্ঠানিক বিরোধীদল হিসেবে রাস্তায় দাঁড়ানোর সৎ সাহস বিএনপির নেই ।

বেসরকারি এক টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি নিউজকে’ দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দেয়া বা না দেয়ার বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, এতে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আওয়ামী লীগ সরকারের মেয়াদেই নির্বাচন কমিশন সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আয়োজন করবে বলেও জানান ওবায়দুল কাদের।

জাতীয় নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই বড় হয়ে উঠছে একটি প্রশ্ন। নির্বাচনকালীন সরকারের ধরণ কেমন হবে? এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন আর ঐ সময় রুটিন কাজ করে যাবে সরকার।

তিনি বলেন, বিরোধীদল হিসেবে বিএনপির এখন কোনো গ্রহণযোগ্যতা নেই। ৯ বছরে ৯ মিনিটের জন্যও রাস্তায় দাঁড়াতে পারেনি বিএনপি। তারা আন্দোলনের ডাক দিচ্ছে কিন্তু তাদের ডাকে জনগণ আর সাড়া দিচ্ছে না।

নির্বাচনের আগে আগে খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বেগম জিয়াকে সরকার মুক্তি দিবে এটা দুঃস্বপ্ন। আদালতের নির্দেশে তিনি দণ্ডপ্রাপ্ত হয়েছেন। তাকে জামিন দিয়েছে হাইকোর্ট, তার বিরুদ্ধে আরও মামলা থাকলে সেটাও নির্ধারণ করবে আদালত। তাহলে আদালতকে কি সরকার নিয়ন্ত্রণ করবে যে সরকারের পক্ষ থেকে বলা হবে বেগম জিয়াকে মুক্তি দিয়ে দাও এটা কোন ধরণের কথা বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

৭৫ পরবর্তী রাজনীতিতে ছাত্রলীগের ভূমিকা প্রসঙ্গে সংগঠনটির সাবেক সভাপতি ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যার পর ছাত্রলীগের পক্ষ থেকে আমরা প্রথম প্রতিবাদ করি। সবাই যখন জীবন রক্ষা করা নিয়েই ব্যস্ত তরুণরাই ছিলো ভরসা।’

ছাত্রলীগের কমিটি দেয়া প্রসঙ্গে তিনি জানান শিগগিরই ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে। সূত্র : ডিবিসি নিউজ

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর