,

জার্মানিকে হারানোয় প্রেমে সাড়া দিলেন প্রেমিকা (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ২১তম আসরে দুর্দান্ত সূচনা করলো মেক্সিকো। এদিন শুধুমাত্র মেক্সিকোই নয়, এক প্রেমিকও জিতলো। ইউরোপের শক্তিশালী দলকে বিশ্বকাপে প্রথমবারের মতো হারানোয় প্রেমিকের প্রস্তাবে তৎক্ষণাত সাড়া দিলেন এক মেক্সিকান প্রেমিকা।

রবিবার (১৭ জুন) বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের খেলায় প্রথম থেকে দারুণ আক্রমণাত্মক ও গোছালো ফুটবল খেলে রোজালেনের একমাত্র গোলে জর্মানদের হারিয়েছে মেক্সিকো। ৩৫ মিনিটে জার্মান রক্ষণভাগ ভাঙেন লোজানো। কাউন্টার অ্যাটাক থেকে হাভিয়ের হার্নান্দেজের কাছ থেকে বল পেয়ে ডি বক্সের ভেতর এক জার্মান ডিফান্ডারকে কাটিয়ে ম্যানুয়াল নয়্যারকে পরাস্ত করে দর্শনীয় এক গোল করেন এই ফুটবলার।

এর আগে বিশ্বকাপে ১১ বার দু’দল মুখোমুখি হলেও জয়ের দেখা পায়নি লাতিন আমেরিকান দেশটি।

এদিকে খেলা শেষে একটি ভিডিও প্রকাশ করেছে ইএসপিএন ফ্যান ক্লাব। এতে দেখা যাচ্ছে নিজ দেশের জয়ের আনন্দে ভক্তদের সামনেই হাঁটু গেঁড়ে বসে পকেট থেকে আংটির বক্স বের করে প্রেমিকাকে প্রেম নিবেদন করছেন এক যুবক। প্রেমিকাও সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিয়ে করলেন আলিঙ্গনাবদ্ধ।

চারপাশের শুভাকাঙ্ক্ষীরা জোর করতালি ও সিটি বাজিয়ে অভিনন্দিত করেন প্রেমিক যুগলকে। বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসরে দলের এমন অসাধারণ জয় স্মরণীয় করে রাখার এরচেয়ে ভালো ও রোম্যান্টিক মাধ্যম বোধহয় আর কারও জানা নেই!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর