,

মেয়ের গায়ে হাত তুলবেন না হ্যারি, এমন প্রত্যাশা ছিল মেগানের বাবার

news-image

নিউজ ডেস্ক।। : ব্রিটিশ প্রিন্স হ্যারি যখন তার শ্বশুর থমাস মারকেলের কাছে টেলিফোনে যখন তার মেয়েকে বিয়ের অনুমতি প্রার্থনা করেছিলেন তখন মেগানের বাবা বলেছিলেন, কখনো যেন প্রিন্স তার মেয়ের গায়ে হাত না তোলে। থমাস মারকেলের কাছে তার মেয়েকে বিয়ের অনুমতি চাইতে গেলে তিনি প্রিন্সকে বলেন, তুমি একজন ভ্রদ্রলোক, আমার কাছে শপথ কর কখনো যেন আমার মেয়ের গায়ে হাত না তোল। এরপর তিনি প্রিন্সকে তার মেয়েকে বিয়ের অনুমতি দেন।

ব্রিটেনের একটি টেলিভিশনে গুড মরনিং ব্রিটেন অনুষ্ঠানে এ কথা বলেন ৭৩ বছর বয়সী থমাস মারকেল। কিভাবে প্রিন্স হ্যারি তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন তাও বলেন তিনি। মেয়ের বিয়েতে হৃদযন্ত্রের অস্ত্রোপচারের জন্যে উপস্থিত থাকতে পারেননি থমাস। কিন্তু টেলিভিশনে ওই বিয়ের অনুষ্ঠান দেখে তিনি কেঁদেছিলেন।

মেয়ের জামাই প্রিন্স হ্যারির সঙ্গে টেলিফোনে কথোপকথন সম্পর্কে থমাস বলেন, সে আমাকে ‘হ্যালো থমাস’ বলে সম্বোধন করে। আমি উত্তর দেই ‘হাই হ্যারি’ বলে। এরপর আমার শরীর কেমন, রাজনীতি নিয়েও কথা হয়। প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে নিজের অখুশির কথাও প্রিন্সকে জানান থমাস। মেগানের সঙ্গে প্রিন্সের মেলামেশা ও তারা যে একে অপরকে নিয়ে খুব খুশি তা নিয়ে সামান্যই কথা হয়। তাদের সঙ্গে টেলিফোনে কথা হলেও মাঝে দূরত্ব ছিল ১০ হাজার মাইল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর